২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ বৃহস্পতিবার

শেখ হাসিনার ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে আগামী বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 10:09 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শেখ হাসিনার ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে আগামী বৃহস্পতিবার। রোববার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো: ফিরোজ আলম এই তারিখ নির্ধারণ করেন। রোববার আরো তিনজন সাক্ষীর জেরা ও সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এ নিয়ে মোট ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষ হল। সকাল ১০টার দিকে শেখ হাসিনাকে বিশেষ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ মামলার অন্যতম আসামি সাবেক জ্বালানি ও বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরীকে আনা হয় সকাল সাড়ে নয়টায়। ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ বরাদ্দ করার সময় প্রায় তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় হাসিনাসহ আটজনকে আসামি করে মামলাটি দায়ের করে। মামলার অন্য আসামিরা হলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান। মামলার অভিযোগপত্রে সিদ্দিকুর রহমানকে আসামি করা হয়। গত ১৮ মে এ মামলায় সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ২১ মে থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/আরএ/এসকে/১৬০১ঘ.