২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর স্টেডিয়াম মার্কেটের দোকানে হামলা, আহত ৩

রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়াম সংলগ্ন ইলেকট্রনিক্স মার্কেটের একটি দোকানে শনিবার ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। এতে দোকানের তিন কর্মচারী আহত হয়েছেন। চাঁদার দাবিতে এ হামলা হয় বলে মনে করছে পুলিশ ও দোকান মালিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2008, 02:52 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়াম সংলগ্ন ইলেকট্রনিক্স মার্কেটের একটি দোকানে শনিবার ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। এতে দোকানের তিন কর্মচারী আহত হয়েছেন। চাঁদার দাবিতে এ হামলা হয় বলে মনে করছে পুলিশ ও দোকান মালিক। বিকেল ৫টার দিকে স্টেডিয়াম সংলগ্ন ৬৪/১ নম্বর (ফরিদ ইলেকট্রনিক্স) দোকানে পরপর দু'টি ককটেল ছুড়ে মারে সন্ত্রাসীরা। একটি ককটেল মার্কেটের দোতালার দেওয়ালে বিস্ফোরিত হয়। অন্যটি দোকানের ভেতরে বিস্ফোরিত হলে কর্মচারীরা আহত হন। দোকান মালিক ফরিদ আলী জানান, শীর্ষ সন্ত্রাসী ডাকাত শহীদ চক্রের সদস্য পরিচয় দিয়ে গত ৩১ মে কাল্লু নামের একজন ফোন করে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা চায়। তার দাবি না মানাতেই হামলা হতে পারে। এ ঘটনায় আহতরা হলেন- দোকান কর্মচারী ওসমান আলী (৩০), সবুজ (২৪) ও সমর (২৫)। এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আলী জানান, চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা হামলা করেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/এমএইচবি/২০৪৪ ঘ.