২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি ক্ষমতার কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে রিট

জরুরি ক্ষমতা আইনের কয়েকটি ধারায় জামিনের অধিকার খর্বসহ সংবিধান পরিপন্থী বিষয় রয়েছে অভিযোগ করে সেগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে মঙ্গলবার হাইকোর্টে রিট আবেদন করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, নিউ এজ সম্পাদক নুরুল কবির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান কার্জন। (আরও তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2008, 01:50 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন, ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি ক্ষমতা আইনের কয়েকটি ধারায় জামিনের অধিকার খর্বসহ সংবিধান পরিপন্থী বিষয় রয়েছে অভিযোগ করে সেগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে মঙ্গলবার হাইকোর্টে রিট আবেদন করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, নিউ এজ সম্পাদক নুরুল কবির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান কার্জন। বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রেজাউল হকের বেঞ্চে বৃহস্পতিবার তাদের পক্ষে আবেদনটি করেন ব্যারিস্টার আমীর উল ইসলাম। আগামী রোববার এর ওপর শুনানি হতে পারে। রিটে জরুরি ক্ষমতা অধ্যাদেশের ৩ (৩) (খ) ও ৩ (৪) ধারা এবং জরুরি ক্ষমতা বিধিমালার ১১ (৩), ১৯ (ঘ) ও ১৯ (ঙ) ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। ওই ধারাগুলো কেন সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানাতে সরকারের প্রতি রুলজারির আবেদন করা হয়। এছাড়া রিটে এই ধারা ও বিধিগুলোর কার্যকারিতা স্থগিতেরও আবেদন জানানো হয়েছে। নিউএজ সম্পাদক নুরুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জরুরি বিধিমালার যেসব ধারায় জামিন দেওয়ার সুযোগের বিরোধীতা রয়েছে রিটে সেগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছে। তিনি বলেন, "যখন একজন অভিযুক্তের জামিনের সুযোগ বিধি প্রণয়ন করে বন্ধ করা হয় সেটা বাংলাদেশের সংবিধান, আইনের শাসন এমনকি জরুরি অধ্যাদেশের পরিপন্থী হয়। যে কোন অভিযুক্ত আদালতে দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত 'ইনোসেন্ট'। "জরুরি আইন জারির আগে সংগঠিত কোনো অপরাধ