ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্ন্তজাতিক শ্রম সংস্থার (আইএলও) পরিচালনা পর্ষদের বিকল্প সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ইন্সিটিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) মহাসচিব নজরুল ইসলাম খান।
গত ২ জুন আইএলও এর ৯৭তম অধিবেশনে এ সিদ্ধান্ত হয় বলে বৃহস্পতিবার বিলস এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ট্রেড ইউনিয়ন নেতা নজরুল ইসলাম খান ২০০৩ সালেও আর্ন্তজাতিক শ্রম সংস্থার পরিচালনা পর্ষদের বিকল্প সদস্য ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/১৭৪৫ ঘ.
bdnews24