২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় শিক্ষার্থী আহতের ঘটনায় সড়ক অবরোধ

চট্টগ্রাম নগরীর ফয়'স লেক এলাকার জাকির হোসেন সড়কে বাসচাপায় এক ছাত্র ছাত্র আহত হওয়ার জের ধরে মঙ্গলবার দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 07:05 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

চট্টগ্রাম, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর ফয়'স লেক এলাকার জাকির হোসেন সড়কে বাসচাপায় এক ছাত্র ছাত্র আহত হওয়ার জের ধরে মঙ্গলবার দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে ক্যাম্পাসের কাছে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ইউএসটিসির ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র পারভেজ আলম (২৩) আহত হয় বলে তার সহপাঠিরা জানায়। ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী জয়শ্রী দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১০টার দিকে পারভেজ ক্যাম্পাসে আসার সময়ই দুর্ঘটনার শিকার হয়। তার একটি পা ভেঙ্গে গেছে, অবস্থা আশঙ্কাজনক।" পারভেজকে ইউএসটিসি হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনায় ছাত্র আহত হওয়ার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্ররা সকাল ১১টার দিকে রাস্তায় নেমে আসে এবং সড়ক অবরোধ করে। তারা রাস্তার মাঝে কয়েকটি টায়ারও জ্বালিয়ে দেয়। শিক্ষার্থীরা বাস এবং এর চালককে আটক করে পুলিশে দিয়েছে। তবে আহত শিক্ষার্থীর ক্ষতিপূরণ এবং বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে একটি ফুট ওভার ব্রিজ ও কয়েকটি গতিরোধক নির্মাণের দাবিতে তারা সড়ক অবরোধ করে। খবর পেয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম ঘটনাস্থলে যান। পুলিশের সঙ্গে আলোচনার পর দুপুর ১টা দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। পারভেজের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়। তিনি নগরীর লালখান বাজার এলাকায় থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩০১ ঘ.