২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অরচার্ড প্লাজায় বিস্ফোরণে আহত একজনের মৃত্যু

রাজধানীর নয়াপল্টনের অরচার্ড প্লাজা আবাসিক হোটেলে বিস্ফোরণের ঘটনায় আহত একজন মারা গেছেন। তিনি হোটেলের সিকিউরিটি ইনচার্জ আলী আজম আহম্মেদ। মোহাম্মদপুরের সিটি হাসপাতালে সোমবার বিকেলে তিনি মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2008, 01:52 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নয়াপল্টনের অরচার্ড প্লাজা আবাসিক হোটেলে বিস্ফোরণের ঘটনায় আহত একজন মারা গেছেন। তিনি হোটেলের সিকিউরিটি ইনচার্জ আলী আজম আহম্মেদ। মোহাম্মদপুরের সিটি হাসপাতালে সোমবার বিকেলে তিনি মারা যান। হাসপাতালের কর্মকর্তা শামসুল ইসলাম জিতু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "আমাদের হাসপাতালে দুর্ঘটনায় আহত পাঁচ জন ভর্তি ছিলেন। বিকেল পাঁচটায় একজনের মৃত্যু হয়েছে। শ্রীলঙ্কার নাগরিকসহ বাকিদের চিকিৎসা চলছে।" হোটেলে বিস্ফোরণ গ্যাস লাইনের লিকেজের কারণে ঘটেছে বলে অনুমান করছে পুলিশ ও দমকল বাহিনী। তবে ঠিক কী ঘটেছে তা খুঁজে বের করতে পুলিশের পক্ষ তেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুস সালামের নেতৃত্ব কমিটিতে পুলিশ সদর দপ্তরের এবং র‌্যাবের একজন সদস্য রয়েছেন। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পুলিশের মহা পরিদর্শক নূর মোহাম্মদ সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত সেখানে বিস্ফোরক জাতীয় কোনো কিছুর আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বিষয়টিকে দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। রোববার রাতের বিস্ফোরণের পর থেকে পুরো হোটেল বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হয়েছে। বোর্ডারদের সরিয়ে নেওয়া হয়েছে অন্য স্থানে। ভবনের দ্বিতীয় তলার আইএফআইসি ব্যাংকটিও বন্ধ রাখা হয়েছে। পুলিশ মোতায়েন রয়েছে সেখানে। বিস্ফোরণে আহতদের তিন জন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শ্রীলঙ্কার নাগরিক এ আর সামান তিলককে রোববার রাতেই মোহাম্মপুরে সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। তার দেহের নব্বই শতাংশ পুড়ে গেছে এবং অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাকে দেখতে সোমবার হাসপাতালে যান শ্রীলঙ্কার হাই কমিশনার। অরচার্ড প