রংপুর, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর সদর উপজেলার লাহিড়িহাট গ্রামের একটি পুকুর থেকে রোববার রাতে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।
নিহতে র নাম জাফরুল ইসলাম ইমন। সে প্রথম শ্রেণিতে পড়ত। তার বা বা মৃত নুরুল ইসলাম।
ইমনের মা জোহরা বেগম সাংবাদিকদের জানান, ইমন রোববার দুপুর থেকেই নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। রাতে এলাকার লোকজন মৃত অবস্থায় ইমনকে বাড়ির পাশের একটি পুকুরে ভাসতে দেখে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় ইমনের মা পাঁচ জনকে আসামি করে কোতোয়ালি একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ইমনের চাচারাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
পুলিশ ধারণা করছে, ইমনকে শ্বাসরোধে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া হয়।
এদিকে ঘটনার পর থেকেই ইমনের চাচা শাহজাহান মাস্টারসহ ওই বাড়ির লোকজন পলাতক।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসামিদের ধরতে জোর প্রচেষ্টা চলছে।"
পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৭ ঘ.
bdnews24