২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুজনের মস্তকবিহীন লাশ উদ্ধার

উল্লাপাড়া উপজেলার খাটিনা ব্রিজের কাছে রেললাইন থেকে দুইজনের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2008, 01:39 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

সিরাজগঞ্জ, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উল্লাপাড়া উপজেলার খাটিনা ব্রিজের কাছে রেললাইন থেকে দুইজনের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, স্থানীয়রা খবর দিলে ওই দুই জনের ক্ষত-বিক্ষত ১০/১২ টুকরা লাশ শুক্রবার সকালে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সিরাজগঞ্জ জিআরপি থানায় মামলা হয়েছে বলে তিনি জানান। পুলিশ ধারণা করছে, পূর্ব শত্র"তার কারণে কেউ এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে মস্তক অন্যত্র ফেলে দিয়ে থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩২ ঘ.