২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ছুরিকাঘাতে যুবক খুন

পাবনা শহরের পৈলানপুর এলাকায় বুধবার ভোররাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রাহাত চৌধুরী হীরা (২২) নামে এক যুবক খুন হয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ পান্না (২২) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 10:05 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

পাবনা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা শহরের পৈলানপুর এলাকায় বুধবার ভোররাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রাহাত চৌধুরী হীরা (২২) নামে এক যুবক খুন হয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ পান্না (২২) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল শফী সাংবাদিকদের বলেন, পাওনা টাকার জের ধরে রাত ৩টার দিকে শহরের পাওয়ার হাউজপাড়ার মিজান ও তুষার পৈলানপুর এলাকার হীরাকে ছুরিকাঘাত করে। পরে তাকে পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন। ঘটনায় সদর থানায় মামলা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা শফী বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পান্না নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হীরা পাবনা গণপূর্ত বিভাগের প্রকৌশলী আজহার আলী চৌধুরীর ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৬০২ ঘ.