২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা ও চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে সাতজন নিহত

কুমিল্লা ও চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। বুড়িচং উপজেলায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2008, 02:58 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা ও চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। বুড়িচং উপজেলায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের কোট বাগান এলাকায় এক কিশোরীসহ দুজন মারা গেছেন। আহত হয়েছেন অপর এক মহিলা। আমাদের কুমিল্লা প্রতিনিধি জানান, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বসু দত্ত চাকমা জানান, মঙ্গলবার সকালে নৌকায় হোমনা রামচন্দ্রপুর এলাকায় যাওয়ার পথে তিতাস নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হোমনার দুলালপুর গ্রামের আলু ব্যবসায়ী সহিদ মিয়া, নৌকার মাঝি কাশিপুর গ্রামের আউয়াল মিয়া ও তার ছেলে উজ্জ্বল। আহত তিনজনকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সকাল ১১টার দিকে বাড়ির পাশে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান পশ্চিম সিং গ্রামের নাজমুল হাসান ভুইয়া। মাঠে খেলতে গিয়ে বজ্রপাতে মারা যায় বেড়াজাল গ্রামের হেলাল (১০)। এছাড়া সকালে পাঁচকাইট্টা গ্রামের সোহেল (১৫) বজ্রপাতে মারাত্মক আহত হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, বিকেলে আম কুড়ানোর সময় শহরের কলেজপাড়ার মৃত গেলাম মোস্তফার মেয়ে ইতি (১২) ও চুনারি পাড়ার কালু শেখের মেয়ে রুলি (৪০)। ইতির বড় বোন সোনিয়াকে (২৫) গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক শহিদ জানান, বিকেল ৩ টার দিকে আম কুড়ানোর সময় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫৪ ঘ.