২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রাজনৈতিক নেতাদের সঙ্গে মরিয়ার্টির বৈঠক

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি সোমবার চট্টগ্রামে আওয়ামী লীগ ও বিএনপিসহ চারটি দলের স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি আসন্ন নির্বাচন, চলমান সংলাপ, দুর্নীতি, চট্টগ্রামের উন্নয়ন ও বন্দর নিয়ে আলোচনা করেন বলে বৈঠকে উপস্থিত একজন নেতা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 04:26 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

চট্টগ্রাম, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি সোমবার চট্টগ্রামে আওয়ামী লীগ ও বিএনপিসহ চারটি দলের স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি আসন্ন নির্বাচন, চলমান সংলাপ, দুর্নীতি, চট্টগ্রামের উন্নয়ন ও বন্দর নিয়ে আলোচনা করেন বলে বৈঠকে উপস্থিত একজন নেতা জানিয়েছেন। নগরীর হোটেল পেনিনসুলায় সকাল আট থেকে প্রায় সোয়া ঘণ্টাব্যাপী বৈঠকে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুস ছালাম, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, জাতীয় পার্টির মহানগর শাখার আহবায়ক সোলায়মান আলম শেঠ এবং মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির আফছার উদ্দিন চৌধুরী। জাতীয় পার্টির আহবায়ক সোলায়মান শেঠ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রদূত বৈঠকে নির্বাচন, চলমান সংলাপ, দুর্নীতি এবং চট্টগ্রামের রাজনীতি, উন্নয়ন ও বন্দর নিয়ে আমাদের অভিমত জানতে চান।" সোলায়মান শেঠ জানান, তিনি রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন এবং তার আগেই উপজেলা ও স্থানীয় সরকার নির্বাচন হওয়া প্রয়োজন বলে মরিয়ার্টির কাছে মত প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএইচবি/২২১৬ ঘ.