২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ভাষা শহীদ সালামের নামে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর উদ্বোধন

ফেনীর দাগনভূঁঞা উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের সালামনগরে সোমবার ভাষা শহীদ সালাম গণগ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়েছে। আমাদের ফেনী প্রতিনিধি জানান, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল এই গ্রন্থাগার ও জাদুঘর উদ্বোধন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 03:27 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর দাগনভূঁঞা উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের সালামনগরে সোমবার ভাষা শহীদ সালাম গণগ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়েছে। আমাদের ফেনী প্রতিনিধি জানান, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল এই গ্রন্থাগার ও জাদুঘর উদ্বোধন করেন। এ উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিশেষ সহকারী মাহবুব জামিল বলেন, "বই পাঠের অভ্যাস গড়ার মধ্য দিয়ে আপনাদের সন্তানদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলুন।" তিনি বলেন, "এই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ ও রক্ষা করার দায়িত্ব আপনাদের সবার। এটা যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।" ফেনী জেলা প্রশাসক মো. মাছুম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি আব্দুল্লাহ আবু সায়ীদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. শারফুল আলম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. কামাল আবু নাসের। স্বাগত বক্তব্য রাখেন ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী ছৈয়দা ছারোয়ার জাহান। স্মৃতিচারণ করেন শহীদ সালামের ছোট ভাই আব্দুল করিম। ফরিদপুর প্রতিনিধি জানান, মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রউফনগরে আগামী ২৮মে বুধবার বিকেল তিনটায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত লে. জেনারেল মীর শাওকত আলী বীর উত্তম গ্রন্থাগার ও জাদুঘর উদ্বোধন করবেন বলে জানান ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মৃদুল কান্তি ঘোষ। ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াহ-ইয়া ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার বিভাগের সচিব শেখ খুরশীদ আলম, মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিরউদ্দিন আহমেদ, বাংলাদেশ রাইফেলস (বিডিআর) খুলনা অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল একেএম ওয়াহিদুজ্জামান পিএসপি ও শহীদ মুন্সী আব্দুর রউফের মা মোছাম্মাত মুকিদুন্নেছা। মৃদুল কান্তি ঘোষ জানান, ২০০৭ সালের ৪ মার্চ স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে সাত বীরশ্রেষ্ঠ এবং পাঁচ ভাষা শহীদ-এর গ্রামের বাড়িতে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এক একর জমির ওপর ৬২ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হয় বলেও জানান তিনি। এ উপলক্ষে ২৮ থেকে ৩০ মে তিনদিন জাদুঘর চত্বরে বইমলার আয়োজন করা হয়েছে। মেলায় ৪০টি স্টলে বই বিক্রি ও প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজনও রাখা হয়েছে। গত বছর ১৭ নভেম্বর আব্দুর রউফের মা মোসাম্মত মুকিদুন্নেছা এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ বছর ১৫ ফেব্র"য়ারি সালামাতপুর গ্রামের নাম পরিবর্তন করে রউফনগর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২২ ঘ.