২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় মাস পর তামাবিল স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি আবার শুরু

একটানা প্রায় দেড় মাস বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে তামাবিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা আমদানি আবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 01:28 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

সিলেট, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটানা প্রায় দেড় মাস বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে তামাবিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা আমদানি আবার শুরু হয়েছে। আমদানিকৃত কয়লা পরিবহনের সময় ট্রাকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিডিআর) তল্লাশিকে 'হয়রানিমূলক' আখ্যা দিয়ে ভারতীয় ট্রাক চালকরা গত ১৮ এপ্রিল থেকে কয়লা বহন করা থেকে বিরত থাকেন। ভারতীয় রপ্তানিকারকরাও ট্রাক চালক সংগঠনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। ফলে ওই দিন থেকে কয়লা আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। সিলেট কয়লা আমদানিকারক গ্র"পের অর্থ সম্পাদক ফালাহউদ্দিন আলী আহমদ ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতীয় রপ্তানিকারক ও ট্রাক চালক সংগঠন এবং কয়লা আমদানিকারকদের সঙ্গে সিলেট চেম্বার অব কমার্সের কয়েক দফা বৈঠক শেষে আমদানি-রপ্তানি সচল রাখার ব্যাপারে সমঝোতা হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সকাল থেকে আবার কয়লা আমদানি শুরু। একটানা প্রায় ৩৮ দিন কয়লা আমদানি বন্ধ থাকায় সরকার রাজস্ব হারিয়েছে এবং কয়লা আমদাকিারক ও শ্রমিকরা নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও তিনি দাবি করেন। তামাবিল স্থলবন্দরের কাস্টমস সুপার আশরাফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি সোমবার থেকে আবার স্বাভাবিক হয়েছে। এপ্রিল ও মে মাসে তামাবিল থেকে প্রায় ১০ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল। আমদানি-রপ্তানি বন্ধ থাকায় এ লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৩ ঘ.