রুহুল আমিন রানা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম ব্যুরো প্রতিবেদক
চট্টগ্রাম, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে বেওয়ারিশ লাশের সংখ্যা বাড়ছে। এসব লাশ দাফন ও সৎকারের জন্য স্থান সংকটে ভুগছে স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান-ই-মুফিদুল ইসলাম। নগরীর একটি মাত্র কবরস্থান লাশ দাফনের জন্য নির্ধারিত থাকায় এ কাজে সংগঠনের কর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে।
সেবাধর্মী এ সংগঠনটির উপ-পরিচালক এম এ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি বছরের ২২ মে পর্যন্ত গত ১১ বছরে চট্টগ্রামে মোট তিন হাজার ৫৯০ জনের লাশ দাফন ও সৎকার করা হয়েছে। বছর প্রতি বেওয়ারিশ লাশের মিছিলে যোগ দিয়েছে ৩১৬ জন।
তিনি বলেন, "প্রতিদিন প্রায় গড়ে একজনের লাশ দাফন করতে হলেও নগরীর চৈতন্য গলি বাইশ মহল্লা কবরস্থানের একটিমাত্র অংশ আঞ্জুমান মুফিদুল ইসলামের জন্য নির্ধারিত। এতে করে জায়গার অভাবে লাশ দাফনে নানা অবাঞ্চিত সমস্যার মুখোমুখি হতে হয় সংগঠনের কর্মীদের।"
তবে স
bdnews24