ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজনে রোববার উদযাপন করা হবে জাতীয় কবি নজরুল ইসলামের ১০৯তম জন্মবার্ষিকী। নজরুল জন্মজয়ন্তীতে সরকারিভাবে ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানা উদ্যোগ নিয়েছে।
১৮৯৯ সালের ২৫ মে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম হয় নজরুল ইসলামের।
জাতীয় কবির জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতিমিলনায়তনে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এতে প্রধান অতিথি থাকবেন বলে শুক্রবার এক তথ্য বিবরণীতে জানআে হয়েছে। এতে নজরুল স্মারক বক্তৃতা দেবেন ড. মোহাম্মদ আব্দুল কাইউম। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও সরাসরি স
bdnews24