২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা ফেনী ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

সাতক্ষীরা, ফেনী ও বাগেরহাটে শুক্রবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা, ফেনী ও বাগেরহাটে শুক্রবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে সাতক্ষীরায় বরযাত্রী বাহী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে দু'জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হন। ফেনীতে মাইক্রোবাস চাপায় মারা গেছেন মোটরসাইকেলের দুই আরোহী। বাগেরহাটে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন একজন। আমাদের সাতক্ষীরা প্রতিনিধি জানান, শুক্রবার তালা-চুকনগর সড়কের আলাদিপুর এলাকায় যাতপুর পুলিশ ক্যাম্পের সামনে বাস উল্টে তালা উপজেলার রহিমাবাদ গ্রামের মুনায়েম আলীর ছেলে রেজাউল (৩০) ও একই গ্রামের সমশের বিশ্বাসের ছেলে আলমগীর হোসেন (১০) মারা গেছেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিবুল ইসলাম জানান, বরযাত্রী নিয়ে বাসটি (সাতক্ষীরা জ-১১-০০৯০) খুলনা অভিমুখে যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এসময় দু'জন নিহত হওয়া ছাড়াও আহত হয়েছেন ২৫ জন নারী, পুরুষ ও শিশু। তিনি জানান, আহতদের তালা উপজেলা স্বাস্থ্য কমপে