চট্টগ্রাম, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ষোলশহর রেল স্টেশন এলাকায় বৃহস্পতিবার সকালে শাটল ট্রেনে কাটা পড়ে মাহমুদুল হাসান মামুন নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। (আরও তথ্যসহ-৩)
সকাল ৯ টা ৫০ মিনিটের দিকে শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে এ দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্টেশনের সামনের সড়ক অবরোধ করে।
প্রায় পাঁচ ঘন্টাব্যাপী সড়ক অবরোধের সময় শিক্ষার্থীরা বেশকিছু গাড়ি ভাংচুর করে। বিক্ষুদ্ধ ছাত্ররা ট্রেনের দুটি বগি এবং ষোলশহর স্টেশনের বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়। এতে স্টেশন মাস্টারের রুমের সকল কাগজপত্র ও আসবাবপত্র এবং ট্রেনের বগির আসনসহ সব কিছু পুড়ে যায়। পরে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন নিহত মামুনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াসহ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি মেনে নিলে ছাত্ররা অবরোধ তুলে নেয়।
হিসাব বিজ্ঞান (অ্যাকাউন্টিং) বিভাগের ৩য় বর্ষের ছাত্র মামুনের বাড়ি পটিয়া উপজেলার বাহুলী গ্রামে। তিনি নগরীর বাকলিয়ার কালামিয়া বাজারে ফুফাতো বোনের বাসায় থাকতেন। তার বাবা মোহাম্মদ আলী ওমানের মাসকট প্রবাসী। তিনি বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান। তার আরও তিন বোন রয়েছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্র ফারুক রেজা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৯টা ৫০ মিনিটে ষোলশহর থেকে বিশ্ববিদ্যালয়মুখী শাটল ট্রেন ছেড়ে দেওয়ার পরপরই মামুন স্টেশনের উপরে ওভার ব্রিজ থেকে ট্রেনের ছাদে লাফ দিয়ে নামার চেষ্টা করে। কিন্তু চলন্ত ট্রেনে লাফিয়ে নামার পর ভারসাম্য রাখতে না পারায় সে দুই বগির মাঝে পড়ে যায়।"
নিহত মামুনের সহপাঠী মাহফুজুর রহমান রাসেল জানান, দুই বগির মাঝে পড়ে যাওয়ার পর ট্রেনটি মামুনকে প্রায় ৩০ গজ টেনে নিয়ে যায়। এ সময় ট্রেনের চাকার নিচে তার শরীরের বিভিন্ন অংশ কাটা পড়ে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর ট্রেনের আরোহী প্রায় দুই থেকে আড়াই হাজার ছাত্র নেমে পড়ে ষোলশহর রেল স্টেশনের সামনের রাস্তা এবং ২ নং গেট এলাকার রাস্তা অবরোধ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের ঘটনাস্থলে আসতে দেরি হওয়ায় ছাত্ররা আরও বেশি বিক্ষুব্ধ হয়ে ওঠে।
এসময় তারা স্টেশন এবং রাস্তায় রিকশাসহ বেশ কিছু গাড়ি ভাংচুর করে। সড়ক ও স্টেশন প্লাটফর্মে কাগজে আগুন ধরিয়ে দেয়। আগুনে স্টেশনের অনেক প্রয়োজনীয় কাগজপত্র এবং আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনার পর ট্রেনের চালক, স্টেশন মাস্টারসহ অন্যান্য রেলওয়ে কর্মীরা পালিয়ে যায়।
দুপুর পৌনে দুইটার দিকে র্যাবের সহায়তায় দমকল বাহিনী স্টেশনে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে আসেন বেলা ১২টার দিকে। এরপর তিনি রেল লাইনের দুর্ঘটনা স্থলে পড়ে থাকা লাশ এম্বুলেন্সে তোলার উদ্যোগ নিলে ক্ষুদ্ধ ছাত্ররা লাশের কাছে পুলিশকে যেতে দেয়নি। এমনকি তাকে স্টেশনের পাশের একটি দোকানে প্রায় আধা ঘন্টা আটকে রাখে।
দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বদিউল আলম, বিভাগীয় কমিশনার হোসাইন জামিল ও উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা স্টেশনে পৌঁছে ষোলশহর শপিং কমপে
bdnews24