২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা দখল নিয়ে মুফতি আমিনী সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষ

মাদ্রাসার মোতয়াল্লি পদ দখলকে কেন্দ্র মঙ্গলবার দুপুরে রাজধানীর চকবাজার এলাকায় ইসলামী এক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতী ফজলুল হক আমিনী ও স্থানীয় রশীদ গ্র"পের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2008, 04:54 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদ্রাসার মোতয়াল্লি পদ দখলকে কেন্দ্র মঙ্গলবার দুপুরে রাজধানীর চকবাজার এলাকায় ইসলামী এক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতী ফজলুল হক আমিনী ও স্থানীয় রশীদ গ্র"পের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। লালবাগ থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হোসাইনী আশরাফুল উলুম বড় কাটরা মাদ্রাসার মোতয়াল্লি পদ দখল নিয়ে ফজলুল হক আমিনী ও আব্দুর রশীদ সমর্থকদের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে মাদ্রাসার সামনে দুই পক্ষের সংঘর্ষ বেঁধে যায়। রশীদ গ্র"পের হাফিজ মোহাম্মদ ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুরে সামান্য কথাকাটাকাটির জের ধরে মাদ্রাসার ছাত্র ও মুসল্লিরা যুবকদের প্রতি ইটপাটকেল ছোড়ে। পরে যুবকরাও পাল্টা ইট-পাটকেল ছুড়ে জবাব দেয়।" অন্যদিকে, আমিনীর জামাতা সাইফুল ইসলাম দাবি করেন, পূর্ব প্রস্তুতি নিয়ে কিছু যুবক মাদ্রাসায় হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। এর আগেও এ ধরনের হামলা হয়েছে বলে তিনি জানান। উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, আমিনী গ্র"পের মাওলানা মনছুরুল হক ৪০ থেকে ৫০ জনকে আসামি করে একটি মামলা করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাদ্রাসার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এএনএস/এসএনডি/২২৪৬ ঘ.