চট্টগ্রাম, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ড উপজেলায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বার আউলিয়া এলাকায় মঙ্গলবার দুপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত এবং একজন আহত হয়েছেন।
হতাহত সবাই অটোরিকশার যাত্রী বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন- পিএইচপি গ্লাস কোম্পানির প্রকৌশলী আসাদুল ইসলাম (২৮), বাড়বকুণ্ড এলাকার বাসিন্দা মো. নাসির (২৬), মো. মাঈনুদ্দিন (২৫) এবং অটোরিকশা চালক নুরুল আমীন (৪৫)।
আহত বিজয়কে (২৩) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ড হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম
bdnews24