ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) 'অথরাইজ্ড অফিসার' মোজাফফর উদ্দিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, চার লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়াও মোজাফফরকে সহযোগিতা করার অপরাধে রাজউকের কর্মচারি হারুন-আর-রশিদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং তা না দিলে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক এ কে এম আরিফুর রহমান এ রায় ঘোষণা করেন।
রায়ে ঘুষের ৫ লাখ টাকা রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয় আদালত।
গত বছরের ১৫ এপ্রিল আসামিদের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে মতিঝিল থানায় মামলাটি করেন অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজির ম্যানেজার ম্যাক্সওয়েল রড্রিগ্স।
এতে অভিযোগ করা হয়, মতিঝিল স
bdnews24