২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নগরীতে ট্রাক চাপায় মহিলা নিহত

নগরীর হালিশহর আবাসিক এলাকা সংলগ্ন বন্দর সংযোগ সড়কে ট্রাকের ধাক্কায় সোমবার বিকালে রিকশারোহী এক মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর রিকশা ও চালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2008, 02:46 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

চট্টগ্রাম, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নগরীর হালিশহর আবাসিক এলাকা সংলগ্ন বন্দর সংযোগ সড়কে ট্রাকের ধাক্কায় সোমবার বিকালে রিকশারোহী এক মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর রিকশা ও চালক। নিহত সাবিনা আক্তার (৩০) চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) একটি কারখানায় কাজ করতেন। তিনি থাকতেন হালিশহর কে ব্লকের একটি ভাড়া বাসায়। আহত রিকশারোহী সাথী আক্তার ও অজ্ঞাত নামা রিকশাচালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হালিশহর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক মো. বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্তান সম্ভবা সাবিনা আক্তার বিকাল সোয়া পাঁচটার দিকে চিকিৎসকের চেম্বার থেকে রিকশায় করে বাসায় ফেরার সময় বন্দর সংযোগ সড়কে একটি ট্রাক (চট্ট মেট্রো-ন-৩১৫৬) পেছন থেকে ধাক্কা দেয়। ট্রাক চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। রিকশাচালক ও অপর যাত্রী আহত হন। তবে তিনি নিহত সাবিনা ও আহত সাথীর বিস্তারিত পরিচয় জানাতে পারেননি। উপ-পরিদর্শক বেলাল জানান, ট্রাকটির চালক হারুনকে আটক করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/কিউএইচ/এমএসবি/২০৩৯ ঘ.