২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেসিসি'র প্রকৌশলী হান্নানের বিরুদ্ধে আরেকটি মামলা

টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) পানি সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নানের বিরুদ্ধে শুক্রবার আরও একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2008, 05:33 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

খুলনা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) পানি সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নানের বিরুদ্ধে শুক্রবার আরও একটি মামলা হয়েছে। ঢাকার হাতিরপুলের বাসিন্দা ডা. শিরীন কোহিনুর খুলনা সদর থানায় এ মামলা দায়ের করেন। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাকির হোসেন জানান, আব্দুল হান্নানের স্ত্রী জলি হান্নানকেও এ মামলার আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, খুলনার কয়রা উপজেলায় ১৫০ বিঘার একটি মাছের ঘেরের ২৫ ভাগ মালিকানা দেবার কথা বলে হান্নান ১৯৯৮ সালে বাদীর কাছ থেকে তিন লাখ টাকা নেন। কিন্তু কোহিনুরকে কখনোই ওই ঘেরের লভ্যাংশ দেননি তিনি। এর আগে ১০ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ২০ এপ্রিল আব্দুল হান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে একই থানায় আরেকটি মামলা হয়। পুলিশ গত ৫ মে আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩২৭ ঘ.