মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিস্তীর্ণ এলাকার খাদ্যশস্যে আর্সেনিকের উপস্থিতি ধরা পড়লেও আপাতত এ নিয়ে আতঙ্কের কারণ দেখছেন না বিশেষজ্ঞরা। তারা বলছেন, দেশে উৎপাদিত খাদ্যশস্যের মধ্যে আর্সেনিকের পরিমাণ এখনো ক্ষতিকর মাত্রার চেয়ে অনেক কম। তবে ফসলচাষে ভূগর্ভস্থ পানির ব্যবহার অব্যাহত বৃদ্ধির কারণে ভবিষ্যতে শস্যে আর্সেনিকের মাত্রাও বাড়তে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভিন্ন অঞ্চলের ভূর্গস্থ পানিতে অতিরিক্ত মাত্রায় আর্সেনিক থাকলেও এখন পর্যন্ত খাদ্যশস্যে পাওয়া আর্সেনিক মানবস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে ওঠেনি। উৎপাদিত দানাশস্যে সর্বোচ্চ সহনীয় মাত্রা ৫০ পিপিবি'র (পার্টস পার বিলিয়ন) নিচে আর্সেনিক পাওয়া গেছে। এটি মোটেই ক্ষতিকর নয়।"
যশোরের শার্শা উপজেলায় ১৫ প্রজাতির ধান ও গম শস্যে আর্সেনিকের উপস্থিতি নিয়ে স
bdnews24