২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ বন্ধ করুন: সাইফুল হক

রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের অবসান দাবি করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (আব্বাস-সাইফুল) সাধারণ সম্পাদক সাইফুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2008, 11:57 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের অবসান দাবি করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (আব্বাস-সাইফুল) সাধারণ সম্পাদক সাইফুল হক। শুক্রবার তোপখানার দলীয় কার্যালয়ে 'প্রধান উপদেষ্টার ভাষণ ও সংলাপ সম্পর্কে' শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাইফুল হক বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হলে রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ এবং গণতান্ত্রিক অধিকার হরনের যাবতীয় চেষ্টা বন্ধ করতে হবে। ১২ মে জাতির উদ্দেশে দেয়া প্রধান উপদেষ্টা ভাষণ সম্পর্কে তিনি বলেন, "এ ভাষণ দেশবাসীকে ক্ষুব্ধ ও গভীরভাবে হতাশ করেছে। এতে জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন হয়নি। আপাতঃ শ্র"তিমধুর কিছু বাক্যের আড়ালে তার ভাষণ জটিল রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।" ভাষণে প্রস্তাবিত 'জাতীয় সনদ'কে অবান্তর আখ্যায়িত করে সাইফুল বলেন, এ ধরনের প্রস্তাবনার অর্থ হচ্ছে, রাজনৈতিক ও অর্থনৈতিক দুবৃত্তায়নকে এক ধরনের স্বীকৃতি ও বৈধতা দেয়া। অসাংবিধানিক, অগণতান্ত্রিক, ও এক্তিয়ার বহির্ভুত ধারায় কথিত জাতীয় সনদ প্রণয়ন না করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। সংলাপ প্রসঙ্গে সাইফুল বলেন, "সরকার সংলাপের সীমারেখা ও এজেন্ডা নির্ধারণ করে দিয়েছে। সরকারের এ ধরনের দৃষ্টিভঙ্গি ও অবস্থান অব্যাহত থাকলে সংলাপ প্রহসনে পরিণত হবে।" অন্যান্যের মধ্যে পার্টির সভাপতি আলী আব্বাস, কেন্দ্রীয় সদস্য বহ্নিশিখা জামালী ও হাবিবুল ইসলাম বসুনিয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/জেকে/১৭৪৫ ঘ.