২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবির সমাবেশে বোমা হামলার ব্যাপারে হুজি সদস্যের জবানবন্দি

পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলার বিষয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন হরকাতুল জিহাদ সদস্য আরিফ হাসান সুমন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2008, 03:20 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলার বিষয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন হরকাতুল জিহাদ সদস্য আরিফ হাসান সুমন। ৫ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আরিফকে ঢাকার মুখ্য মহানগর হাকিম ওয়ালিউল ইসলামের আদালতে হাজির করা হয়। হাকিমের খাসকামরায় তিনি জবানবন্দি দেন। গত ৮ মে রিমান্ডে নেওয়া হয় আরিফকে। ২০০১ সালের ২০ জানুয়ারি সিবিপির সমাবেশে বোমা হামলায় চারজন নিহত ও বহু মানুষ আহত হয়। এর আগে আরিফ রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা এবং ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার বিষয়েও আদালতের কাছে জবানবন্দি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসএনডি/২১১৪ ঘ.