২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পত্তির হিসাব চেয়ে ২১ ভূমি কর্মকর্তাকে নোটিশ দেবে দুদক

স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে দেশের ২১ ভূমি কর্মকর্তাকে (সাব-রেজিস্টার) নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2008, 02:35 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে দেশের ২১ ভূমি কর্মকর্তাকে (সাব-রেজিস্টার) নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার কমিশনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের এ কথা জানান। যাদের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠানো হবে তাদের মধ্যে আছেন; নরসিংদী সদর উপজেলায় কর্মরত মো. আব্দুল আওয়াল, মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার মো. আজিজুর রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফাতেমা বেগম, রূপগঞ্জ উপজেলার মো. সিরাজুল মওলা, বৈদ্যের বাজার উপজেলার মো. মজিবুর রহমান, ফতুল্লা উপজেলার মোহাম্মদ আলী, মুন্সী সদর উপজেলার মো. আব্দুল জলিল, গাজীপুর সদর উপজেলার মো. হারুনার রশিদ, মতলব উপজেলার (দক্ষিণ) মো. শাহাদৎ হোসেন। অন্যরা হচ্ছেন টাঙ্গাইল সদর উপজেলার আব্দুস সামাদ মিয়া, ঘাটাইল উপজেলার মো. শহীদুল্লাহ, শরীয়তপুর সদর উপজেলার মো. আব্দুল বাতেন, সাভার উপজেলার আব্দুল জব্বার খান, কালামপুর উপজেলার এ কে এম আনোয়ার হোসেন, গোপলগঞ্জ সদর উপজেলার মো. আব্দুস সামাদ, যশোর সদর উপজেলার চণ্ডী দাস সাহা, জগন্নাথপুর উপজেলার মো. রাব্বুস সোবহান, নবীনগর উপজেলার আব্দুল মালেক কাজী, সরাইল উপজেলার খন্দকার হুমায়ূন কবির, কেরানীগঞ্জ উপজেলার মো. রেজাউল করিম এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুলাল চন্দ্র রায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/২০৩০ ঘ.