২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দস্যুতা মামলায় এসি মোফাজ্জল কারাগারে

নগরীতে এক ব্যবসায়ীর বাসায় দস্যুতার ঘটনায় করা মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাময়িক বরখাস্তকৃত সহকারী কমিশনার (এসি) আবু সালেহ মো. মোফাজ্জল হকের জামিন নামঞ্জুর করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2008, 01:13 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

চট্টগ্রাম, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে এক ব্যবসায়ীর বাসায় দস্যুতার ঘটনায় করা মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাময়িক বরখাস্তকৃত সহকারী কমিশনার (এসি) আবু সালেহ মো. মোফাজ্জল হকের জামিন নামঞ্জুর করেছে আদালত। উচ্চ আদালতে জামিনের জন্য সময় প্রার্থনা এবং জামিনের জন্য বৃহস্পতিবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে তিনি পৃথক আবেদন করেন। হাকিম কাজী আব্দুল হাসিব মো. সাঈদ দুটি আবেদনই নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আহসানুল হক হেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসি মোফাজ্জল অভিযোগপত্র দাখিল হওয়া পর্যন্ত হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। গত মঙ্গলবার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযোগপত্রে এসি মোফাজ্জলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দেয়। তিনি জানান, অভিযোগপত্রে পুলিশ কর্মকর্তা মোফাজ্জল ছাড়াও তার দেহরক্ষী কনস্টেবল এহসানুল ইসলাম ও গাড়ি চালক আবদুর রউফকে অভিযুক্ত করা হয়েছে। এ দুজন বর্তমান কারাগারে রয়েছেন। গত ৯ ফেব্র"য়ারি রাতে নগরীর মেহেদীবাগের আমীরবাগ আবাসিক এলাকায় ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী ফারুক আহমেদ চৌধুরীর বাসায় হানা দিয়ে এসি মোফাজ্জলসহ এ তিন আসামি অস্ত্রের মুখে নগদ এক লাখ ৭৫ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করেন। ১১ ফেব্র"য়ারি ভোররাতে তাদের তিনজনকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে লুটের মাল উদ্ধার করা হয়। ওইদিনই সাময়িক বরখাস্ত করা হয় তিন পুলিশ সদস্যকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯০৬ ঘ.