২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধান কাটার উৎসবে যোগ দিতে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ দিনাজপুর সফরে আসছেন বৃহস্পতিবার। তিনি সদর উপজেলার চেরাডাঙ্গী স্কুল মাঠে কৃষক সমাবেশে ভাষণ দেবেন এবং বোরো ধান কাটা উদ্বোধন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 10:29 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

দিনাজপুর, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ দিনাজপুর সফরে আসছেন বৃহস্পতিবার। তিনি সদর উপজেলার চেরাডাঙ্গী স্কুল মাঠে কৃষক সমাবেশে ভাষণ দেবেন এবং বোরো ধান কাটা উদ্বোধন করবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে কৃষক সমাবেশে থাকবেন জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) এর আবাসিক প্রতিনিধি অ্যাড স্পাইকার্স এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর আবাসিক প্রতিনিধি হুয়া দু। কৃষি উপদেষ্টা ড. সিএস করিম ও কৃষি সচিব এম আব্দুল আজিজসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বুধবার সদর উপজেলার চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠ পরিদর্শন করেছেন। এ মাঠের পাশেই কৃষক ইয়ার মোহাম্মদের বোরো ধানের জমির ধান কেটে ধান কাটা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। কৃষক সমাবেশও হবে এ মাঠেই। দিনাজপুরের জেলা প্রশাসক নবীউল হক মোল্লা সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে সকালে দিনাজপুর পৌঁছাবেন। সেখান থেকে সড়ক পথে চেরাডাঙ্গী স্কুল মাঠে যাবেন তিনি। জেলা প্রশাসক জানান, কৃষক সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা দিনাজপুর জেলা শহরের পুলহাট সরকারি খাদ্য গুদামে যাবেন এবং সরকারের বোরো ধান ও চাল ক্রয় অভিযান উদ্বোধন করবেন। ড. সিএস করিম বুধবার চেরাডাঙ্গী স্কুল মাঠ পরিদর্শনের সময় সমাবেশস্থলের ব্যবস্থাপনার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন। প্রধান উপদেষ্টার সফরের বিষয়ে কৃষি উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "তিনি (প্রধান উপদেষ্টা) ফসল ঘরে তোলার আনন্দে কৃষকদের সঙ্গে যোগ দিতেই দিনাজপুর আসছেন। এবার বাম্পার ফলনের জন্য সরকারের পক্ষ থেকে কৃষকদের প্রতি সম্মান জানানোই এ সফরের উদ্দেশ্য।" চলতি মৌসুমে বোরো বাম্পার ফলনের কৃতিত্ব কৃষকদের দিয়েছেন কৃষি উপদেষ্টা। তিনি বলেন, "এবার বাম্পার ফলন অর্জন সম্ভব হয়েছে কৃষকদের শ্রম ও মেধার মাধ্যমে। আমরা শুধু তাদের সহযোগিতা করেছি। আমদানি নির্ভরতা কমাতে এবং অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব সময় কৃষকদের সহযোগিতা করে যাবে।" জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবারের কৃষক সমাবেশে দেশের ৬৩ জেলা থেকে দুজন করে মোট ১২৬ জন এবং স্বাগতিক দিনাজপুর জেলা থেকে ১০০ জন কৃষক অংশ নেবেন। কৃষক সমাবেশ এবং ধান কাটার অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও চ্যানেল আই সরাসরি স