২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে পুড়ে গেছে ৫ দোকান

রাজধানীর মালিবাগে মঙ্গলবার সকালে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে কমপক্ষে ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দমকল বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 01:12 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মালিবাগে মঙ্গলবার সকালে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে কমপক্ষে ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দমকল বাহিনী। দমকল বাহিনী নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা প্রিয় পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে মালিবাগ ডিআইটি সড়কে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে পাশের নূর অ্যান্ড ডেকোরেটরে আগুন লাগে। এরপর আগুন আশপাশে ছড়িয়ে পড়লে আরো চারটি দোকান পুড়ে যায়। সকাল ১১টার দিকে দমকল বাহিনীর চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/১৯১৩ ঘ.