২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি জাহাজ বিদেশে রপ্তানি

প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি জাহাজ বিদেশে রপ্তানি হচ্ছে। জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড আগামী ১৫ মে ডেনমার্কের স্টেলা শিপিং এর কাছে জাহাজটি হস্তান্তর করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 01:02 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি জাহাজ বিদেশে রপ্তানি হচ্ছে। জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড আগামী ১৫ মে ডেনমার্কের স্টেলা শিপিং এর কাছে জাহাজটি হস্তান্তর করবে। মঙ্গলবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০০৫ সালে ডেনমার্কের স্টেলা শিপিং-এর সঙ্গে জাহাজ নির্মাণের ওই চুক্তি হয়। আন্তর্জাতিক মানের এই জাহাজটি ৩০০০ টন মালামাল বহনে সক্ষম। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মেঘনাঘাটে নির্মাতা প্রতিষ্ঠানের চত্বরে জাহাজটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। এতে বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান উপস্থিত থাকার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এমএ/১৮৫৬ ঘ.