২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্যমাত্রার বেশি ধান-চাল কিনবে সরকার: খাদ্য উপদেষ্টা

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা ড. এএমএম শওকত আলী বলেছেন, ধান-চাল সংগ্রহ অভিযান যাতে কোনভাবেই বাধাগ্রস্ত না হয় সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা ড. এএমএম শওকত আলী বলেছেন, ধান-চাল সংগ্রহ অভিযান যাতে কোনভাবেই বাধাগ্রস্ত না হয় সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, "শুধু লক্ষ্যমাত্রা অর্জনই নয়, এর বেশি ধান-চালও সরকার কিনবে। জায়গার অভাব থাকার অজুহাত তুলে কোন ধান-চাল ফেরত দেওয়া যাবে না। যে সব এলাকায় খাদ্য সংগ্রহ পরিস্থিতি ভাল, সেখানে গুদামের ধারণ ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।" সোমবার সকালে বগুড়া সার্কিট হাউসের সভাকক্ষে জেলার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ও খাদ্য পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের সময় খাদ্য উপদেষ্টা এ কথা বলেন। বগুড়া প্রতিনিধি জানিয়েছেন খাদ্য উপদেষ্টা ড. শওকত আলী বলেন, "লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশি অর্থাৎ ৮ লাখ ৩ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে উত্তরাঞ্চলের ১৬টি জেলা থেকে। কিন্তু এই অঞ্চলে যে গুদাম রয়েছে তার ধারণ ক্ষমতা চার লাখ টনের কিছু বেশি। এ জন্য যেসব এলাকায় সংগ্রহ পরিস্থিতি ভাল সেখানে নতুন নতুন গুদাম নির্মাণসহ পুরনো গুদাম স