চাঁপাইনবাবগঞ্জ, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে চার মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ হৃষিকেশ সাহা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের সেকান্দর আলীর ছেলে মো. জাহান খান (২৫), গিধনীপাড়ার মৃত ইদ্রিস আলীর ছেলে মজিবুর রহমান (৪০), চরমোহনপুর গ্রামের আজহার আলীর ছেলে মাহবুব (৩৫), গোঠাপাড়ার ইয়াদিন আলীর ছেলে আব্দুর রহমান (৩২)।
মামলার অপর আসামি গিধনীপাড়ার টুটুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।
গত বছর ৫ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর মহল্লার পরিত্যক্ত গুদামে অভিযান চালিয়ে হেরোইন বিক্রির সময় এই চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে সাড়ে চারশ' গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অপর আসামি টুটুল ওই সময় পালিয়ে যান। পরে তিনি আদালতে আত্মসমর্পণ করেন।
এ ব্যাপারে ওই দিনই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা করে র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯৩০ ঘ.
bdnews24