২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ রাষ্ট্রদূতের বক্তব্য শিষ্টাচারের লঙ্ঘন: নিজামী

"দুই-একটি দল ছাড়াও সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব"- ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্টিফেন ফ্রয়েনের এমন বক্তব্যের প্রতিবাদ করেছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "দুই-একটি দল ছাড়াও সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব"- ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্টিফেন ফ্রয়েনের এমন বক্তব্যের প্রতিবাদ করেছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। ফ্রয়েনের বক্তব্যকে পক্ষপাতমূলক ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন বলেও অভিযোগ করেছেন তিনি। গত ৮ মে 'ইউরোপিয়ান ডে' উপলক্ষে রাজধানীর হোটেল শেরাটনে সংবাদ সম্মেলনে মন্তব্যটি করেছিলেন স্টিফেন ফ্রয়েন। রোববার লিখিত বিবৃতিতে নিজামী বলেন, গত বছরের ২২ জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন একটি জোট বয়কট করায় ইইউ রাষ্ট্রদূত ওই নির্বাচনকে একমুখী অভিহিত করেন। তিনি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। কিন্তু এক বছরের ব্যবধানে তিনি ভোল পাল্টে বলছেন দু'-একটি দল বয়কট করলেও সুষ্ঠু নির্বাচন হতে পারে। ফ্রয়েনের বক্তব্যের মধ্য দিয়ে ইইউ'র দ্বৈতনীতি প্রমাণিত হয়েছে মন্তব্য করে নিজামী বলেন, 'তার এ মন্তব্য আগামী নির্বাচন সম্পর্কে অশনি সঙ্কেত বহন করে। এ ধরনের পক্ষপাতদুষ্ট মন্তব্য করে প্রকারান্তরে তিনি প্রধান রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিয়ে একতরফা নির্বাচনের বিষয়ে সরকারকে উৎসাহ যোগাচ্ছেন।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/এমএইচবি/২১৪৯ ঘ.