২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

খুলনা ও সাতক্ষীরায় রোববার সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। খুলনা প্রতিনিধি জানান, সকাল ১০টার দিকে ভাইয়ের জন্য ওষুধ আনতে গিয়ে কয়লা উপজেলার মাদারবাড়িয়ায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়েছে এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী সুকল্যাণ (১৮)। সে উপজেলার মহেশপুর গ্রামের রামেন্দ্রনাথের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2008, 03:46 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- খুলনা ও সাতক্ষীরায় রোববার সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। খুলনা প্রতিনিধি জানান, সকাল ১০টার দিকে ভাইয়ের জন্য ওষুধ আনতে গিয়ে কয়লা উপজেলার মাদারবাড়িয়ায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়েছে এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী সুকল্যাণ (১৮)। সে উপজেলার মহেশপুর গ্রামের রামেন্দ্রনাথের ছেলে। কয়রা থানার উপ-পরিদর্শক মকবুল হোসেন জানান, এসএসসি ফলপ্রার্থী সুকল্যাণ তার ভাইয়ের জন্য ওষুধ আনতে যাচ্ছিল। সে মাদারবাড়িয়ায় পৌঁছালে কয়রা থেকে পাইকগাছাগামী একটি যাত্রীবাহী বাসের (ঢাকা-জ-৩৪২০) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তিনি জানান, স্থানীয় লোকজন বাসটি আটক এবং চালক নজরুল ইসলামকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি জানান, মনিরুল ইসলাম খান (২০) নামে এক ট্রাক হেলপার ঘুমন্ত অবস্থায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি সদর উপজেলার রাজনগর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক খালিদ হোসেন খন্দকার জানান, রোববার বিকেলে ভোমরা বন্দরে দাঁড়িয়ে থাকা ট্রাকের (যশোর ট-১৫৫৩) নিচে ওই ট্রাকেরই হেলপার মনির ঘুমিয়ে ছিলেন। চালক ট্রাকটি চালালে মনির চাপা পড়ে মারা যান। তিনি জানান, পুলিশ স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করেছে। ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মনিরের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১৪১ ঘ.