২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী আসন সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্তের বিরুদ্ধে রিট

জাতীয় সংসদের নির্বাচনী আসন সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণার দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদন হয়েছে। ঢাকা-২ (নবাবগঞ্জ) আসনের সাবেক সাংসদ ও বিএনপি নেতা আবদুল মান্নান রোববার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহমদের বেঞ্চে এই আবেদন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় সংসদের নির্বাচনী আসন সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণার দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদন হয়েছে। ঢাকা-২ (নবাবগঞ্জ) আসনের সাবেক সাংসদ ও বিএনপি নেতা আবদুল মান্নান রোববার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহমদের বেঞ্চে এই আবেদন করেন। তিনি জাতীয় সংসদের ১৩৩টি আসনের সীমানা পুনর্নির্ধারণে প্রকাশিত গেজেটকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনী ঘোষণার জন্য আদালতের কাছে দাবি জানিয়েছেন। এছাড়া রিটটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সীমানা পুনর্নির্ধারণের কার্যক্রম স্থগিত করারও আদেশ চেয়েছেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার, দুই কমিশনার, কমিশন সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে এই রিটে বিবাদী করা হয়েছে। সোমবার দুপুরে এই রিটের ওপর শুনানি হওয়ার কথা। বাদীর পক্ষে রিটটির ওপর শুনানিতে অংশ নেবেন ব্যরিস্টার খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ। তাকে সহায়তা করবেন ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। গত ২৯ এপ্রিল নির্বাচন কমিশন জাতীয় সংসদের ১৩৩টি আসনের সীমান পুনর্নির্ধারণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/২১৩৬ ঘ.