২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের দুর্নীতি রোধে গঠিত টাস্কফোর্স সবার কাছে তথ্য চেয়েছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনিময়ম ও দুর্নীতির রোধে গঠিত বিশেষ টাস্কফোর্স সংশ্লিষ্ট সবার কাছ থেকে তথ্য আহ্বান করেছে। অনিয়ম-দুর্নীতির যে কোনো তথ্য টাস্কফোর্সের কাছে ফোন বা ই-মেইল করে অথবা ডাক মারফত জানানো যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2008, 11:33 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনিময়ম ও দুর্নীতির রোধে গঠিত বিশেষ টাস্কফোর্স সংশ্লিষ্ট সবার কাছ থেকে তথ্য আহ্বান করেছে। অনিয়ম-দুর্নীতির যে কোনো তথ্য টাস্কফোর্সের কাছে ফোন বা ই-মেইল করে অথবা ডাক মারফত জানানো যাবে। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তথ্য জানানোর ঠিকানা ঠিকানা: স্পেশাল টাস্কফোর্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, প্রযন্তে: সশস্ত্র বাহিনী বিভাগ, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬। ই মেইল: bimantf20008@gmail.com মোবাইল নম্বর- ০১৬৭০০৭০০৭০ এবং টেলিফোন নম্বর-৮৯১৭৪৮৭। বলাকা ভবন এবং জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে রাখা অভিযোগ বাক্সেও অভিযোগ জমা দেওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এনএনডি/এমএইচবি/১৭২৩ ঘ.