যশোর, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোলের নামাজ গ্রাম থেকে রোববার ভোররাতে এক কেজি হেরোইন উদ্ধার ও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম- তরিকুল ইসলাম। তিনি মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৬ যশোর ক্যাম্পের এএসপি ফয়সল সাংবাদিকদের জানান, তরিকুল ইসলাম আন্তর্জাতিক মাদক চোরাচালান সিন্ডিকেটের সক্রিয় সদস্য। নামাজ গ্রামের সিরাজের বাড়িতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায় র্যাব সদস্যরা।
তিনি জানান, উদ্ধার করে হেরোইনের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১১ ঘ.
bdnews24