২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে যক্ষ্মা গবেষণাগার স্থাপন

রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালে যক্ষ্মা গবেষণাগার স্থাপন করা হয়েছে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ডেমিয়েন ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার থেকে এ গবেষণাগারের কাজ শুরু হয়েছে বলে ডেমিয়েন ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2008, 11:11 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

রাজশাহী, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালে যক্ষ্মা গবেষণাগার স্থাপন করা হয়েছে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ডেমিয়েন ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার থেকে এ গবেষণাগারের কাজ শুরু হয়েছে বলে ডেমিয়েন ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব একেএম জাফর উল্লাহ খান শনিবার গবেষণাগার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. ডুয়াংভেদি শঙ্খবল, বাংলাদেশে ডেমিয়েন ফাউন্ডেশনের আবাসিক প্রতিনিধি ডা. আব্দুল হালিম সেলিম, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক খাদেমুল ইনসান প্রমুখ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই গষেণাগারে স্লাইড কালচার ও ডিএসটির মাধ্যমে ৭ থেকে ১০ দিনের মধ্যে মারাত্মক শ্রেণির যক্ষ্মা 'এমডিআর-টিবি' সানাক্ত করা যাবে। ঢাকা বাইরে এ ধরনের কার্যক্রম এটাই প্রথম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০৯ ঘ.