চট্টগ্রাম, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট এলাকায় আগুনে দুটি গুদাম ও চারটি বসত ঘর পুরোপুরি ভস্মীভূত হয়েছে।
রোববার ভোররাতের ওই অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দমকল বাহিনী ও স্থানীয়রা জানিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মী বিশ্বান্তর বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত পৌনে ১টার দিকে মাঝিরঘাট এলাকার বাদশা মিয়ার বাড়ি সংলগ্ন কবীর সওদাগরের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তেই তা ওই বাড়ির পাশের মঈনুদ্দিনের তিনটি বসত ঘর এবং মহিউদ্দিন ও শাহজাহান মিয়ার দুটি গোডাউনে ছড়িয়ে পড়ে।"
আগুনে মহিউদ্দিনের চক পাউডার এবং শাহজাহান মিয়ার বিদেশি পণ্যের গুদাম সম্পূর্ণ ভস্মীভূত হয় জানিয়ে বিশ্বাম্ভর বড়
bdnews24