২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় বাসচাপায় নিহত ২

বরগুনার আমতলী উপজেলায় পটুয়াখালী-আমতলী সড়কে শনিবার রাতে বাসচাপায় দুই জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2008, 07:36 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

বরগুনা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার আমতলী উপজেলায় পটুয়াখালী-আমতলী সড়কে শনিবার রাতে বাসচাপায় দুই জন নিহত হয়েছে। নিহতদের নাম আবুল কালাম (২৫) ও নেসার উদ্দিন (১২)। তারা সম্পর্কে খালাতো ভাই। দুর্ঘটনায় তাদের অপর এক খালাতো ভাই তোফাজ্জল হোসেনও আহত হয়েছে। আমতলী থানার উপ-পরিদর্শক কাওসার হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। কালাম, নেসার ও তোফাজ্জল- তিন খালাতো ভাই সড়কের পাশে রাখা একটি ভ্যানের ওপর বসে গল্প-গুজব করছিল। আমতলী থেকে ঢাকাগামী একটি বাস হঠাৎ করেই তাদের চাপা দিয়ে চলে যায়। এতে কালাম ও নেসার ঘটনাস্থলেই মারা যায়। তোফাজ্জলের হাত-পা ভেঙ্গে গেছে। তোফাজ্জলকে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি বরিশালে আটক করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা কাওসার জানান। দুর্ঘটনায় নিহত নেসারের বাড়ি আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচোরা গ্রামে এবং কালামের বাড়ি চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৬ ঘ.