২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, অস্ত্র ও বোমা উদ্ধার

পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা কৃষক দলের সহ-সভাপতি ইব্রাহিম মৃধাকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে ছয়টি তাজা বোমা ও দুটি অস্ত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2008, 06:55 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

পাবনা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা কৃষক দলের সহ-সভাপতি ইব্রাহিম মৃধাকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে ছয়টি তাজা বোমা ও দুটি অস্ত্র। র‌্যাব-১২ এর পাবনা ফাঁড়ির উপ-অধিনায়ক ক্যাপ্টেন রাশেদুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার রাতে সদর উপজেলার জালালপুর এলাকা থেকে ইব্রাহিম মৃধাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গয়েশপুর ইউনিয়ন পরিষদ ভবনের পেছনে মাটি খুঁড়ে ছয়টি তাজা বোমা ও দুটি শাটার গান উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। ইব্রাহিম মৃধাকে রোববার সকালে আদালতে চালান দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ইব্রাহিম মৃধা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৫ ঘ.