২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাস উল্টে আহত ১০

রাজধানীর মিরপুর রোডের রাসেল স্কয়ারে শনিবার দুপুরে একটি বাস উল্টে ১০ জন আহত হয়েছে। পুলিশ জানায়, বেলা ৩টার দিকে গুলিস্তান থেকে ধামরাইগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের ওপর পড়ে যায়। এ সময় বাসটি একটি ট্যাক্সি ক্যাব ও প্রাইভেট কারকেও চাপা দেয়। এতে ওই দুটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2008, 01:35 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর রোডের রাসেল স্কয়ারে শনিবার দুপুরে একটি বাস উল্টে ১০ জন আহত হয়েছে। পুলিশ জানায়, বেলা ৩টার দিকে গুলিস্তান থেকে ধামরাইগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের ওপর পড়ে যায়। এ সময় বাসটি একটি ট্যাক্সি ক্যাব ও প্রাইভেট কারকেও চাপা দেয়। এতে ওই দুটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। ট্যাক্সি ক্যাবটির চালক মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটি পেছন থেকে সজোরে তার ক্যাবকে ধাক্কা দিয়ে আইল্যান্ডের ওপর আছড়ে পড়ে। এতে ক্যাবটি ক্ষতিগ্রস্ত হলেও তিন আরোহী অক্ষত রয়েছেন। প্রাইভেট কারের মালিক ফারহান আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে। চালকও আহত হয়েছে। তাকে কাছাকাছি একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থলে দায়িত্বরত ধানমন্ডি ধানার সহকারি উপ পরিদর্শক মনোয়ার হোসেন জানান, বাস যাত্রী ও ক্যাব চালকসহ প্রায় ১০ জন আহত হয়েছে। আহত যাত্রীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি জানান, দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে যায়। বাসটিকে ধানমন্ডি ধানা হেফাজতে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএস/আরএ/জেকে/১৯২৫ ঘ.