জয়পুরহাট, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর ধামুইরহাট উপজেলার জাহানপুর গ্রামে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৫ এর জয়পুরহাট ফাঁড়ির সদস্যরা ওই অভিযান চালায়।
র্যাবের জয়পুরহাট ফাঁড়ির অধিনায়ক মেজর শাহ আলী জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। র্যাব সদস্যরা গ্রামের একটি বাড়ি থেকে জয়পুরহাট সদর উপজেলার বুজরুক গ্রামের মনসুর রহমান (২৫), নওগাঁর ধামুইরহাট উপজেলার পুর্ব তাহেরপুর গ্রামের নাজিউল ইসলাম (৫০) ও পোড়ানগর গ্রামের সিরাজুল ইসলাম (৩৫)কে গ্রেপ্তার করে। তাদের কাছে ৫০০ গ্রাম হেরোইন পাওয়া গেছে।
মেজর শাহ আলী জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। জিজ্ঞাসাবাদে তারা তা স্বীকারও করেছে।
গ্রেপ্তারকৃত তিন জনকে শনিবার সকালে জয়পুরহাট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৪ ঘ.
bdnews24