গোপালগঞ্জ, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তি দাবিতে তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় শনিবার মিছিল করেছে একদল স্কুলছাত্রী।
স্থানীয়রা জানায়, কোটালীপাড়ার কয়েকটি স্কুলের অর্ধশতাধিক ছাত্রী সকাল ১১টার দিকে শেখ লুৎফর রহমান কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে মিছিল বের করে। মিছিলকারীরা শেখ হাসিনার মুক্তি এবং দ্রব্যমূল্য কমানোর দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করছিল। মিছিলটি কলেজ থেকে বেরিয়ে উপজেলা কমপ্লেক্স ভবনের কাছে পৌঁছলে পুলিশ বাধা দেয়।
পুলিশের বাধার মুখে মিছিলে অংশ নেওয়া স্কুলছাত্রীরা পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
বিষয়টি নিয়েজানতে চাইলে কোটারীপাড়া থানায় দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক হুমায়ূন কবীর সাংবাদিকদের বলেন, "৭ থেকে ৯ বছর বয়সী কয়েকজন ছাত্রী বালিয়াডাঙ্গা স্কুলে যাওয়ার পথে স্লোগান দিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০৪ ঘ.
bdnews24