২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় পলিটেকনিকের ছাত্র মারা যাওয়ায় তেজগাঁওয়ে সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্র মারা যাওয়ায় শুক্রবার রাতে ছাত্ররা ওই প্রতিষ্ঠানের সামনের রাস্তায় অবরোধ দিয়েছে। তারা তেজগাঁও সড়কের সাতরাস্তা মোড়ে কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2008, 05:34 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্র মারা যাওয়ায় শুক্রবার রাতে ছাত্ররা ওই প্রতিষ্ঠানের সামনের রাস্তায় অবরোধ দিয়েছে। তারা তেজগাঁও সড়কের সাতরাস্তা মোড়ে কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (ওসি) মো. সোলায়মান জানান, রাত ৮টা ৫৫ মিনিটে পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্র মারা যাওয়ার পর ইনস্টিটিউটের ছাত্ররা রাস্তায় নেমে এসে গাড়ি ভাঙচুর করে। তাৎক্ষণিকভাবে নিহত ছাত্রটির নাম জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এমএইচবি/২৩০০ ঘ.