প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ জজ আদালতে গত এক বছরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন সেখানে কর্তব্যরত সাংবাদিকরা।এই হয়রানির প্রতিবাদ জানাতে গিয়ে তারা আদালত বর্জন, কলম বিরতিসহ নানা কর্মসূচিও দিয়েছেন।
সাংবাদিকদের অভিযোগ, উন্মুক্ত আদালত বলা হলেও অনেক সময় সেখানে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় না। আসামির আত্মীয়-স্বজন, আইনজীবী বা অন্যরা মোবাইল টেলিফোন নিয়ে আদালতে ঢুকলেও সাংবাদিকদের ফোন রেখে দেওয়া হয়। এছাড়াও এজলাসে সাংবাদিকদের জন্য নির্ধারিত আসন না থাকায় কয়েকটি অপ্রীতিকর ঘটনাও ঘটেছে।
গত মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানি চলার সময় এক জন সাংবাদিককে আসন থেকে তুলে দেন ডিসি প্রসিকিউশন মকবুল হোসেন। এ নিয়ে সাংবাদিকরা পরপর দুইদিন আদালত বর্জন করে।
এ প্রসঙ্গে দৈনিক সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা পেশাগত দায়িত্ব পালন করতে সেখানে যাই। আমাদের পেশার ক্ষেত্রে অপরিহার্য মোবাইল ফোন নিয়ে আদালতে ঢুকতে দেওয়া হয় না। অথচ আসামি বা রাষ্ট্রপক্ষের আইনজীবীসহ তাদের আত্মীয়-স্বজনরা পর্যন্ত ফোন নিয়ে ঢোকে।"
তিনি আরও বলেন, "কখনও কখনও আদালতের প্রবেশ পথেই আমাদেরকে ইচ্ছে করে হয়রানি করা হয়। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা বলে দেয় সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ।"
এসব কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24