২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাগরিক সমাজের সঙ্গে আলাদাভাবে বসবে সরকার: হোসেন জিল্লুর

বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বৃহস্পতিবার বলেছেন, সরকার রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে আলাদাভাবে সংলাপে বসবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপের দায়িত্বপ্রাপ্ত অপর দুই উপদেষ্টা হাসান আরিফ ও গোলাম কাদেরের সঙ্গে বৈঠকের পর দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2008, 09:40 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বৃহস্পতিবার বলেছেন, সরকার রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে আলাদাভাবে সংলাপে বসবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপের দায়িত্বপ্রাপ্ত অপর দুই উপদেষ্টা হাসান আরিফ ও গোলাম কাদেরের সঙ্গে বৈঠকের পর দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। হোসেন জিল্লুর বলেন, "রাজনীতিতে যে গুণগত পরিবর্তন আসছে সে বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করতেই নাগরিক সমাজের সঙ্গে আলাদাভাবে সংলাপে বসবো আমরা।" তিনি জানান, জাতীয় সংলাপ শুরুর আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সে জন্য প্রাক সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করে তা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা বলেন, "প্রধান উপদেষ্টার ভাষণে কী থাকবে সে বিষয়ে সকালেও (বৃহস্পতিবার) তার সঙ্গে আমাদের কথা হয়েছে। বিকেলে এ বিষয়ে আবারও বৈঠক হবে।" সংলাপের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, "প্রধান উপদেষ্টার ভাষণের আগেই চূড়ান্ত সময়সসূচি ঠিক করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জেকে/এমএ/১৫৩৩ ঘ.