ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা সরকারের আপিল মঞ্জুর করেছে আপিল বিভাগ।
এর ফলে নিম্ন আদালতে এ মামলার বিচার কার্যক্রম চলবে।
বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটে প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায় বাতিল করে এ রায় দেন।
রায়ের পরপরই হাসিনার কৌঁসুলি ব্যারিস্টার রফিকুল হক এ রায়কে 'মৌলিক ও সাংবিধানিক অধিকার' পরিপন্থী বলে দাবি করেন।
তিনি বলেন, "এ রায়ের ফলে মৌলিক অধিকার, আইনের শাসন ও বিচার ব্যবস্থার শবযাত্রা শুরু হল।"
সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাহউদ্দিন আহমেদ বলেন,"আপিল বিভাগ সরকবারের আপিল মঞ্জুর করেছে। এর ফলে নিম্ন আদালতে এ মামলার বিচারকার্য চলবে।"
এর আগে গত ২৯ এপ্রিল সুপ্রিম কোর্ট দীর্ঘ ৮ কার্যদিবস শুনানি গ্রহণ শেষ করে সরকারের আপিলটি রায়ের জন্য অপেক্ষমান রাখার নির্দেশ দেয়।
গত ২৬ ফেব্র"য়ারি আপিল বিভাগ শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের লিভ টু আপিল মঞ্জুর করে। পাশাপাশি হাইকোর্টের রায় ও নিম্ন আদালতে মামলার কার্যক্রম স্থগিতও রাখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
শেখ হাসিনার চাঁদাবাজি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে গত ১৮ ফেব্র"য়ারি সুপ্রিম কোর্টে আপিল করার আবেদন (লিভ টু আপিল) করে সরকার।
হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্তি অবৈধ ও মামলাটি বাতিল ঘোষণা করে হাইকোর্ট গত ৬ ফেব্র"য়ারি রায় দেয়।
গত বছরের ১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। পরে মামলার অভিযোগপত্রে শেখ হাসিনার বোন শেখ রেহানাকেও আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে আসামিরা ২০০১ সালে বিভিন্ন সময়ে বাদির কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫০০ টাকা চাঁদা নেন।
হাসিনাকে গতবছর ১৬ জুলাই গ্রেপ্তার করা হয়। ওইদিনই এ মামলাটি জরুরি মতা আইনে অন্তর্ভুক্ত করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/জিএনএ/১০১৮ ঘ.
bdnews24