ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেড় দশকেরও বেশি আগে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে বোমা হামলার মামলায় অভিযোগ গঠন হয়েছে বুধবার। এদিন কেন্দ্রীয় কারাগারের সামনে নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, খন্দকার আব্দুর রশিদ ও অবসপ্রাপ্ত মেজর বজলুল হুদাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. ইসরাইল হোসেন।
বিচারক আগামী ১৩ মে বিস্ফোরক দ্রব্য আইনের এ মামলায় সাক্ষ্য নেওয়ার তারিখ দিয়েছেন।
নিরাপত্তাজনিত কারণে এ মামলার কারাগারে থাকা আসামিদেরকে পুরানো ঢাকার জনসন সড়কের আদালতে না আনায় এর আগে ১৩ বার অভিযোগ গঠন পিছিয়ে যায়। পরে নাজিম উদ্দিন রোডে বিশেষ এজলাস বসানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, ১৯৮৯ সনের ১৯ আগস্ট রাত সাড়ে ১২টায় ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে অজ্ঞাত কয়েক যুবক ককটেল ও বোমার বিস্ফোরণ ঘটায় এবং ফাঁকা গুলি ছোড়ে।
বঙ্গবন্ধু ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রতিরোধের মুখে দু
bdnews24