কুষ্টিয়া, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার শহরতলীর বটতৈল এলাকায় বুধবার সকালে অভিযান চালিয়ে এক 'চরমপন্থ'ীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম শহিদুল (৩২)। সকাল ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনউদ্দিন খান।
শহিদুলের কাছে একটি শাটার গান ও পাঁচটি ককটেল পাওয়া গেছে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।
ওসি জানান, কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর গ্রামের চানু মিয়ার ছেলে শহিদুল নিষিদ্ধঘোষিত সংগঠন গণমুক্তি ফৌজের সদস্য। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০৫ ঘ.
bdnews24